ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৩৭ বার
হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনের যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে পারে চলতি সপ্তাহেই। এ পদে পদোন্নতি প্রত্যাশী একশ’র বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। অনুমোদনের জন্য এ সংক্রান্ত সারসংক্ষেপ গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
বিষয়টি নিয়ে নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি দায়িত্বশীল কোনো কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, প্রশাসনে তিন স্তরের পদোন্নতি হলেও প্রথম ধাপে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হবে। ইতিমধ্যে একশ’রও বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করেছে এসএসবি। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে শিগগিরই জারি করা হতে পারে প্রজ্ঞাপন।
জানা গেছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিযোগ্য ১০০ জনের কিছু বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করেছে এসএসবি। ইতিমধ্যে এ পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন নবম ব্যাচের ৫২ ও ১০ম ব্যাচের ১০২ যুগ্মসচিব। এছাড়া যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতিবঞ্চিত ১৯৮২ বিশেষ ব্যাচের ১২ জন, ১৯৮৪ ব্যাচের ৫৮ জন, ১৯৮৫ ব্যাচের ১৬০ জন, ১৯৮৬ ব্যাচের ৩২ জনও এ পদে পদোন্নতির দাবিদার। তবে এ দফায় ১০ম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র আরও জানায়, অতিরিক্ত সচিবের পর দ্বিতীয় দফায় যুগ্মসচিব পদে এবং শেষে উপসচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হতে পারে। যুগ্মসচিব পদে প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তাদেরই মূলত বিবেচনায় নেয়া হচ্ছে। কিছু লেফট-আউট কর্মকর্তাসহ এ ব্যাচের ১৬৫ জন যুগ্মসচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন পাঁচ বছর আগেই। তবে এক্ষেত্রে লেফট-আউটসহ দেড়শ’র কিছু বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হতে পারে। অন্যদিকে উপসচিব পদে পদোন্নতির সুপারিশ করতে ২৪তম ব্যাচের ৩৩৩ কর্মকর্তার মধ্যে ২৯০ জনের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই চূড়ান্ত হয়ে রয়েছে। এছাড়া ২২তম ব্যাচের লেফট-আউটসহ উপসচিব পদে পদোন্নতির জন্য প্রায় ২০০ কর্মকর্তাকে বিবেচনা করা হতে পারে। যারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত।
সর্বশেষ ২৩ এপ্রিল ২৬৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে ২২তম ব্যাচেরই ১৯৩ জন কর্মকর্তা ছিলেন। এ ব্যাচের ৫২ জন কর্মকর্তাকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। এর আগে গত বছরের ২৭ নভেম্বর প্রশাসনের তিন স্তরে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে ৫৭০ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে উপসচিব পদে ২২৭, যুগ্মসচিব পদে ১৯৫ এবং অতিরিক্ত সচিব পদে ১৪৮ জনকে পদোন্নতি দেয়া হয়। অভিযোগ আছে, পদোন্নতি দিতে গিয়ে এর দ্বিগুণের বেশি কর্মকর্তাকে সে সময় পদোন্নতি বঞ্চিত করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আপডেট টাইম : ১২:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭