ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে ছাড়াই পর্তুগাল দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৫৯ বার
হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই পর্তুগাল দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদে খেলা সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ১০ নভেম্বর সৌদি আরব ও ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে আতিথ্য দিবে পর্তুগাল। রোনালদোর পাশাপাশি ২৪ জনের তালিকায় আরো আসতে পারেননি রিকার্ডো কুয়ারেসমা ও নানি।
দল বাছাই সম্পর্কে পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, এখানে বিভিন্ন বিষয় কাজ করেছে। কেউ কেউ আমার ইচ্ছায় বাদ পড়েছেন, আবার কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। অনুশীলনের পরে আমরা কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পরখ করে দেখার সুযোগ নিয়েছি। বিশ্বকাপের আগে সেরা একটি দল বেছে নেয়াই আমার মূল লক্ষ্য।
এই দুটি দলের বিপক্ষে পর্তুগালের খেলার খুব একটা সুযোগ হয় না। প্রীতি ম্যাচের মাধ্যমে সেই সুযোগটিকে কাজে লাগাতে চায় পর্তুগিজরা। সুইজারল্যান্ড ও হাঙ্গেরীকে পেছনে ফেলে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল বাছাইপর্বে গ্রুপ-বি’র শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে ছাড়াই পর্তুগাল দল

আপডেট টাইম : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭