ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইমরান প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় জামিন পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে করা মানহানির মামলায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

আজ বুধবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন ইমরান। ইমরান জামিনের আবেদন করলে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন।

ইমরানের আইনজীবী প্রকাশ বিশ্বাস প্রথম আলোকে এ বিষয়ে নিশ্চত করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর কটূক্তি ও স্লোগান দেওয়ার অভিযোগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী বাদী হয়ে নালিশি এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে চলতি বছরের ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরানের নেতৃত্বে বের হওয়া ওই মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর কটূক্তি করে স্লোগান দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ইমরান প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় জামিন পেলেন

আপডেট টাইম : ০৮:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭