ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

কাজী জাফরের তৃতীয় জানাজা বায়তুল মোকাররমে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ৪১৩ বার

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে ।

শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. এহসানুল হক।

জানাজায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহীম বীরপ্রতীক, জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাজী জাফর আহমদ।

এর আগে শুক্রবার সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইজতেমা ময়দান সংলগ্ন মসজিদে তার প্রথম নামাজে জানাজা ও সকাল ১১টা ০৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বাদ আসর আজাদ মসজিদে কাজী জাফরের চতুর্থ জানাজা হবে।

আগামীকাল শনিবার নিজ এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়, কুমিল্লার টাউনহল মাঠে এবং চিউরার কাজীবাড়িতে শেষ জানাজা দেয়া হবে। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা

কাজী জাফরের তৃতীয় জানাজা বায়তুল মোকাররমে সম্পন্ন

আপডেট টাইম : ১০:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫