ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৯ নভেম্বর খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাজ্যে ভ্রমণরত অবস্থায় বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদনের আদেশ দিতে আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মশিউর মালেক ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

বাদী দণ্ডবিধি ১২১(ক)/১২৪(ক)/১২৫ ধারায় মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই থেকে চলমান সময় পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ও বিশেষ করে লন্ডনের সেইন্ট হোটেল বসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন। বিশেষ করে বর্তমান সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেন।

এ ছাড়া খালেদা জিয়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও লুণ্ঠন পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দু’দেশের মধ্যে বৈরি সম্পর্ক এবং যুদ্ধের প্রেক্ষাপট তৈরির উদ্দেশে বিভিন্ন রকম গোপন বৈঠক করেন। যা যুক্তরাজ্য ভিত্তিক একাধিক প্রচার মাধ্যমে গত ২০ জুলাই থেকে প্রচার ও প্রকাশিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৯ নভেম্বর খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ

আপডেট টাইম : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭