ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

গ্যাস-বিদ্যুতের মূল্য কমানোর দাবি বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ৪৪৩ বার

জ্বালানি তেলসহ গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে তার দাম কমানের দাবি জানিয়েছে বিএনপি।

দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা বিশ্বে যখন তেলের দাম স্থিতিশীল সেই সময় সরকার গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।’

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একটি টেলিভিশনের মালিক বর্তমানে কারাগারে বন্দী আছেন। ইসলামী টেলিভিশিন ও দিগন্ত টেলিভিশনসহ অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধের পাশাপাশি সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেক সাংবাদিক কারাগারে বন্দী রয়েছেন। অতএব এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়।’

অবিলম্বে সাংবাদিক নেতৃবৃন্দসহ কারাবন্দী বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ারও জোর দাবি জানান তিনি।

এ সময় তিনি জাসাস দক্ষিণের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ ও দোয়া করা হয়।

কারামুক্ত নেতাকর্মীরা হলেন- জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও জাসাস-কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এস হোসেন টমাস, জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, কোষাধ্যক্ষ মাহির আহমেদ রানা, সহ-চারুকলা বিষয়ক সম্পাদক ও মাতুয়াইল ইউনিয়নের জাসাস সভাপতি মো: মাসুদ রানা প্রমুখ।

জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ সহ-দফতর সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

গ্যাস-বিদ্যুতের মূল্য কমানোর দাবি বিএনপির

আপডেট টাইম : ০৬:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫