ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একজনের মৃত্যুদণ্ড খালাফ হত্যা মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড বহাল এবং তিনজনের যাবজ্জীবন বহালসহ হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আর পলাতক এক আসামি অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন সাইফুল ইসলাম আর যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন মোঃ আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম।

আজ বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে।

গতকাল মঙ্গলবার রায়ের পুনরায় শুনানি শেষে আজকে রায় ঘোষণার দিন ধার্য করা ছিল।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। সেলিম চৌধুরী ছাড়া অপর চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একজনের মৃত্যুদণ্ড খালাফ হত্যা মামলা

আপডেট টাইম : ১০:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭