ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আমরা কোনো অবিচার করিনি : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • ৪৯৮ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিগত সময়ে আমাদের ওপর একটার পর একটা অবিচার করা হয়েছে, আমাদের সময়ে আমরা কোনো অবিচার করিনি, এজন্য আমরা এখনো বেঁচে আছি।

রাজধানীর বনানী কার্যালয়ে বুধবার বরগুনা জেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টি মানুষ মারার রাজনীতি করে না, জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাসী না, মানুষের সম্পদ নষ্টে বিশ্বাসী না। জাতীয় পার্টি মানুষের ভালবাসায় বিশ্বাস করে। আমাদের উদ্দেশ্যে এখন আগামী নির্বাচন।

এরশাদ বলেন, গণমাধ্যম এখন কথা বলতে পারে না। সরকার যা চাইবে, তা তাদের বলতে হবে। তাঁর সময়ে এমনটা ছিল না বলে দাবি করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র হলো ভোটের অধিকার। কথা বলার অধিকার। লেখার অধিকার। বাঁচার অধিকার। এখন বাঁচার অধিকার নেই। লেখার অধিকার হারিয়ে ফেলেছি। খবরে কাগজকে বলা হয়, “এটা লেখা যাবে না। ”

এরশাদ বলেন, তার দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাংবাদিকেরা লিখতে পারবেন। মানুষ কথা বলতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আমরা কোনো অবিচার করিনি : এরশাদ

আপডেট টাইম : ১১:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫