ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতিক প্রতিযোগিতা আন্তঃঅঞ্চল সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তঃঅঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদরদপ্তর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এএফএমআই অউিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনীর যশোর অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল দলের সৈনিক প্রকাশ চন্দ্র রায়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ (ইএনসি) মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল গান, কবিতা, বাদ্যযন্ত্র, যাদুসহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক প্রতিযোগিতা আন্তঃঅঞ্চল সেনা

আপডেট টাইম : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭