ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৩৪০ বার
হাওর বার্তা ডেস্কঃ মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়।
গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়ানের ওই ম্যাচে মার্সেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার।
রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন কাভানি।
পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য বলেছেন, ২৫ বছর বয়সি এই তারকা খেলোয়াড়কে কৌশলে উত্তেজিত করা হয়েছিল। সোমবার যা ঘটেছে সেটি থেকে অবশ্য তাকে শিক্ষাও নিতে হবে। ম্যাচের আগেই আমি তার সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না জানাতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

আপডেট টাইম : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭