ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেইমারকে ঘিরে বিতর্ক বাড়ছেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার আগে থেকে বিতর্কের শুরু। সেই বিতর্ক দলবদলের পর যেন আরও আঁকড়ে ধরেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে।

ক্যাম্প ন্যু থেকে পিএসজিতে যোগ দেয়ার দেড় মাসের মাথায় এডিসন কাভানির সঙ্গে পেনাল্টি যুদ্ধে নামেন নেইমার।

এর পর কোচ উনাই এমরির সঙ্গে বেয়াদবি করেন সাবেক এ বার্সা তারকা।

সবশেষ খবর, ক্লাব থেকে নেইমারের বাড়তি সুবিধা মানতে পারছেন না সতীর্থরা। এ নিয়ে পিএসজি ড্রেসিংরুমেও চলছে নানা টানাপড়েন।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন জানিয়েছে, পিএসজিতে নেইমারের জন্যই দুজন ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রয়েছেন। যারা শুধু এই ব্রাজিলিয়ান তারকারই দেখভাল করেন। বিশেষ সুবিধার মধ্যে আরও রয়েছে আর্থিক সুবিধা।

এ ছাড়া নিজের পছন্দমতো ব্র্যান্ড বাছাই করা ও ব্যবহারের স্বাধীনতা রয়েছে তার। এসব সুবিধার সঙ্গে আগামী মৌসুমে আরও সুবিধা যোগ হওয়ার কথা রয়েছে।

আর এসব নিয়েই পিএসজিতে নেইমারকে ঘিরে বিতর্ক বাড়ছে বই কমছে না।

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সে জন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এর পর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যুতে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেইমারকে ঘিরে বিতর্ক বাড়ছেই

আপডেট টাইম : ০১:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭