ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৬২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর পরিবারের পক্ষে হাওর বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ এবং তাদের একমাত্র মেয়ে রীমা ইসলাম মৃত্যুর সময় শিলার পাশেই ছিলেন।

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। এর আগে, জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তাঁর।

লন্ডনে একটি গুজরাটি পরিবারে জন্ম নেয়া শিলা লন্ডন মেট্রপলিটন ইউনিভার্সিটি থেকে স্নাতক, ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে স্নাতকোত্তর ড্রিগ্রী অর্জন করেন। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। উনাদের একমাত্র মেয়ে এইচ এস বিসি ব্যাংকে কর্মরত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম আর নেই

আপডেট টাইম : ০৬:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭