ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারীসহ জামায়াতের ১১ নেতাকর্মী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুর শহরের প্রতাপসাহা রোডের একটি ভবন থেকে সাত নারীসহ জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই রোডের ৪১৫নং হোল্ডিংয়ের ভবনের দ্বিতীয় তলায় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নতুন আলিম পাড়ার ওই ভবনের মালিক মোহাম্মদ হোসাইন। তিনিও জামায়াত নেতা এবং শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

আটকরা হলেন- কুমিল্লা রেডক্রস এলাকার হিজর আলীর ছেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ (৫০), চাঁদপুরের কচুয়া উপজেলার বিতাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মাসুদুল ইসলাম (৩৬), বাড়ির মালিক মোহাম্মদ হোসাইন (২৭), চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী (৫৫), মহিলা জামায়াতের কর্মী ফেরদৌসী সুলতানা (৪৫), কুলসুমা আক্তার (৪০), ফারহানা আক্তার (৩৫), তাছলিমা বেগম (৩৭), শাহীনা আক্তার (৪৭), মনোয়ারা বেগম (৫৫) ও তাহমিনা খাতুন (৩১)।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি হাওর বার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বৈঠক থেকে আটক করা হয়। তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। ওই বৈঠক থেকে জামায়াতের সাংগঠনিক কিছু বই উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নারীসহ জামায়াতের ১১ নেতাকর্মী আটক

আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭