ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকা অ্যাটাক’-এর বিশ্বযাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সপ্তাহ দুয়েক পর উত্তর আমেরিকার দুটি দেশে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। পরের সপ্তাহে মুক্তি পাবে মধ্যপ্রাচ্যে। সংশ্লিষ্টরা জানান, সিনেমাটি সেখানকার প্রবাসী দর্শকদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে। অনেকেই ইতোমধ্যে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন। এ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’-এর ফেসবুক পেজে লেখা হয়, “বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’-এর অবিশ্বাস্য সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে সিনেমাটির বিশ্বযাত্রা। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় চলচ্চিত্রটি আজ মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকায়। ২৭ তারিখ মুক্তি পাবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে—আরব আমিরাত, ওমান ও কাতারে। আমরা বিশ্বাস করি, সবখানেই ‘ঢাকা অ্যাটাক’ দেখতে নামবে মানুষের ঢল। বাংলাদেশি পুলিশের সক্ষমতা, বাংলাদেশি সিনেমার সামর্থ্য দেখতে কেনই বা হবে না তা?
এখন পর্যন্ত যতদূর খবর, সবগুলো সিনেমাহলেই প্রথম ৫ দিনের টিকেট বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত। কানাডার টরন্টো, মিসিসাগা, ক্যালগেরি, উইনিপেগ এবং আমেরিকার নিউইয়র্ক সিটি ও ডালাসে বসবাসরত সবাই তাই দ্রুত টিকেট সংগ্রহ করে ফেলুন, না হলে পরে পছন্দের সময়ে টিকেট নাও পেতে পারেন।” দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র। খলচরিত্রে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান। ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা অ্যাটাক’-এর বিশ্বযাত্রা শুরু

আপডেট টাইম : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭