ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেইমারকে জরিমানা আদালতের সঙ্গে প্রতারণার দায়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কর ফাঁকি দেয়ার পর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান ফুটবল নেইমারকে বিরুদ্ধে। ব্রাজিলের একটি আদালত তাকে ৩.৮ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (১.২ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ৬০ লাখ। তবে নেইমার যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন সে তুলনায় জরিমানার অংকটা মাত্র ২ শতাংশ। নেইমারের সঙ্গে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র, মা নাদিন সান্তোস ছাড়াও আরো তিনটি প্রতিষ্ঠানের ওপর এ জরিমানা ধার্য করেছেন আদালত। মাঠের বাইরে নেইমারের বিষয়গুলো দেখাশুনা করেন তারা বাবা-মা। আর তাই তাদেরও এ জরিমানা করা হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে দায়ের করা এক মামলায় নেইমারের ৫ কোটি ৫৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন ব্রাজিলের আদালত। নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকির। দেশটির কর কর্তৃপক্ষের অভিযোগ, নেইমার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে আয়ের মূল তথ্য গোপন করেছেন। এতে তার যেখানে ২৭ দশমিক ৫ শতাংশ কর দেয়ার কথা ছিল, সেখানে মাত্র ১৫ থেকে ২৫ শতাংশ কর দিয়েছেন। সেই মামলার ধারাবাহিকতাতেই এবার বড় অংকের জরিমানা গুনলেন নেইমার। আদালত পুরো ব্যাপারটিকে প্রতারণা হিসেবেই দেখছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও এখনো পুরনো কর পরিশোধ না করার কারণে এই জরিমানা করেছে আদালত। চলতি বছরের আগস্টে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পারি জমান নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেইমারকে জরিমানা আদালতের সঙ্গে প্রতারণার দায়ে

আপডেট টাইম : ০৩:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭