ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদকারী বাবা কাজী মাহবুব হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আকাশকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাতে কোটালীপাড়া উপজেলার নাগরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ঘটনার প্রায় ৩ মাস পর আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সিআইডির পরিদর্শক দীপক কুমার সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাগরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।বৃহস্পতিবার আকাশকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত কাজী মাহবুবের মেয়ে স্থানীয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই উত্যক্ত করতো আকাশ। তাকে বেশ কয়েকবার নিষেধ করা হয়। কিন্তু সে নিষেধ মানতো না।পরে বিষয়টি কাজী মাহবুব পুলিশে জানায়।

পুলিশ তাকে ধরে জেলহাজতে পাঠায়। এরই প্রতিশোধ নিতে আকাশ গত ১৫ জুলাই রাত ৯টার দিকে সহযোগীদের নিয়ে কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী মাজবুব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭