ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৯ অক্টোবর এমপিপুত্রের জোড়া খুন মামলায় শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জোড়া খুনের মামলায় আগামী ২৯ অক্টোবর আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেছে আদালত।

বুধবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আবু সালেহ উদ্দিন আত্মপক্ষ শুনানির এ তারিখ ঠিক করেন।

এর আগে এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর দীপক কুমার দাসকে আসামি রনির পক্ষে অবশিষ্ট জেরা করেন আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিব উল্ল্যাহ হিরু। সাক্ষ্য গ্রহণকালে রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে মামলাটিতে আরও ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ফলে মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।

২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিন দফা দশ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ওই বছর ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

২৯ অক্টোবর এমপিপুত্রের জোড়া খুন মামলায় শুনানি

আপডেট টাইম : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭