ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিশুসহ নিহত ২ জন বাসচাপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়ায় বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩ যাত্রী। হতাহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল ৩টার দিকে পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস কবুরহাট ব্যাপারী রাইস মিলের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে ছেড়ে যাওয়া অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার নারী ও শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর ২ বছরের শিশু আফরিন ও অটোরিকশার চালক ইরাদ আলী (৪০)-কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হলেন বিপাশা, বিউটি ও টুম্পা।

এর মধ্যে বিপাশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিপাশা নিহত শিশু আফরিনের মা। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুসহ নিহত ২ জন বাসচাপায়

আপডেট টাইম : ০৮:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭