ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেটে ফুটপাত দখলকারীদের তালিকা আদালতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট মহানগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে দখলকারী ও হকারদের পৃষ্টপোষকদের তালিকা আদালতে জমা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার সকালে সিলেটের মুখ্য মহানগর  হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে উপস্থিত হয়ে দখলদার ও পৃষ্টপোষক ১৫ থেকে ২০ জনের নামের তালিকা জমা দেন মেয়র আরিফুল ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন।

আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, সিলেট সিটি করপোরেশনের ফুটপাতের বেশিরভাগই ছিল হকারদের দখলে। ফলে নগরবাসীর চলাফেরায় পোহাতে হতো চরম দুর্ভোগ। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে গত ২৫ মে আদালতে আবেদন করেন জেলা আইনজীবী সমিতি।

এই আবেদনের প্রেক্ষিতে ফুটপাতগুলো দখলমুক্ত ও ফুটপাতে অবৈধ দখলদারদের তালিকাসহ সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন বিচারক।

যথাসময়ে প্রতিবেদন দাখিল না করায় গত ৮ অক্টোবর এক আদেশে মেয়র ও ওসিকে আদালতে তলব করেন বিচারক।

আদালতে তলবের পর হকার উচ্ছেদ অভিযানে নামে সিটি করপোরেশন।

সোমবার আদালতে উপস্থিত হয়ে হকার উচ্ছেদ বিষয়ে আদালতকে অবহিত করেন মেয়র আরিফুল। এবং হকারদের পৃষ্টপোষকদের ১৫ থেকে ২০ জনের নামের একটি  তালিকাও জমা দেন।

নগরীর ফুটপাত দখলমুক্ত করে নগবাসীকে স্বাচ্ছন্দে চলাফেরা করতে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য মেয়র ও ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সিলেটে ফুটপাত দখলকারীদের তালিকা আদালতে

আপডেট টাইম : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭