ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার বিশ্ব মান দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ৪৮তম বিশ্ব মান দিবস।

১৪ অক্টোবর, শনিবার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ ও এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক মো. সাইফুল হাসিব।

বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শনিবার বিশ্ব মান দিবস

আপডেট টাইম : ০৩:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭