ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
  • ৪৭২ বার

সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর বলে মনে করে ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন।

সাংবাদিক প্রবীর শিকদারের জামিনে মুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা বলেন, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা থেকে তাকে দ্রুত অব্যাহতি দেওয়া হোক।

এছাড়া সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে।

মেনন-বাদশা বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ারে ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এটি উদ্বেগের। এমনটি দুর্ভাগ্যজনক।

তারা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান নয়। এতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। যা কারো জন্য মঙ্গলজনক নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রবীরের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর

আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫