ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

স্কুলব্যাগে অনুমোদিত বই ছাড়া অন্য কিছু নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগে অনুমোদিত বই, উপকরণ ছাড়া অন্য কিছু বয়ে আনা নিরুৎসাহিত করেছে শিক্ষা অধিদফতর। মঙ্গলবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের জন্য যে সব বই অনুমোদন করেছে তা পরিবহনে কোন ছেলে-মেয়েদের সমস্যা হওয়ার কথা নয়। যে সব ছাত্র-ছাত্রী ব্যাগে বই বহন করে বিদ্যালয়ে আসা-যাওয়া করে হাইকোর্টের রায় অনুযায়ী এর ওজন যাতে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুর ওজনের ১০ শতাংশের বেশি না হয় সে বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

পরিপত্রে আরও বলা হয়, ‘ভারি ব্যাগ বহনের কারণে যাতে পিঠে ব্যথা বা সোজা হয়ে দাঁড়ানোর মত সমস্যা দেখা না দেয় সেজন্য অনুমোদিত বই, উপকরণ ছাড়া অন্য কিছু ব্যাগে করে বিদ্যালয়ের বয়ে আনা নিরুৎসাহিত করতে হবে।’

‘এমতাবস্থায় প্রাথমিক স্তরের বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, বিদ্যালয়ের এসএমসি (বিদ্যালয় পরিচালনা পর্ষদ) ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন’ বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর সকল সুপারিনটেনডেন্টদের দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

স্কুলব্যাগে অনুমোদিত বই ছাড়া অন্য কিছু নয়

আপডেট টাইম : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭