ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • ৪৩৫ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বেগবান করার জন্য জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো একক ব্যক্তি বা গোষ্টি বা কোনো দলীয় স্বার্থে যাতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।
বিভিন্ন রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, গণতন্ত্র চর্চার অংশ হিসেবে একটি দেশে বিভিন্ন রাজনৈতিক দলের বিশ্বাস ও মতাদর্শ বিভিন্ন রকম থাকতেই পারে, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সকলেরই একই লক্ষ্য হওয়া উচিত ।
আবদুল হামিদ বলেন, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। কারণ স্থিতিশীলতা দেশের অগ্রগতিকে গতিশীল করে। অন্যদিকে অস্থিতিশীলতার কারণে প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে আজ রাষ্ট্রপতি বাজিতপুর উপজেলায় একটি স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্ত্বর এবং চারটি সেতুর নির্মাণকাজসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
গ্রামের বাড়িতে চারদিনের এই সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ কটিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে

আপডেট টাইম : ১১:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭