ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রোনালদোর মাইলফলকের ম্যাচে রিয়ালের বড় জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ রিয়াল মাদ্রিদের হয়ে গতকাল ৪০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে তার দল। ব্যক্তিগত পারফরম্যান্সেও রোনালদো ছিলেন উজ্জ্বল। দুইটি গোল করেছেন তিনি।

ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। রোনালদো করেছেন দুইটি গোল। গ্যারেথ বেল করেছেন একটি গোল।

গতকালের ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৮তম মিনিটে গোলটি করেন গ্যারেথ বেল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯তম মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

৫৪তম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। এরপর ৭৯তম মিনিটে আবার গোল করেন রোনালদো। পরে আর কোনও দল গোল করতে না পারায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এইচে’ প্রতিদ্বন্দ্বিতা করছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। বরুশিয়া ডর্টমুন্ড দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রোনালদোর মাইলফলকের ম্যাচে রিয়ালের বড় জয়

আপডেট টাইম : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭