ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছেলের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে শাকিব-অপুর মান অভিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ গণমাধ্যমের খবরে তাদের (শাকিব খান ও অপু বিশ্বাস) সংসার ঠিকঠাক চললেও ব্যক্তি জীবনের টানাপোড়েন যে চলছেই তা এতোদিন খুব একটা খবরে আসেনি! আর তারা কেউই বিষয়টি নিয়ে ঠিক মুখ খুলেও কিছু বলেননি।

যার কারণে বিষয়টি তেমন আলোচনাতেও আসেনি। এদিকে চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন আজ ২৭ সেপ্টেম্বর।

দিনটি স্মরণীয় করে রাখতে চলছে, জমকালো এক আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। থাকছে জন্মদিনের পার্টি। আমন্ত্রিত অতিথিদের কাছে ইতোমধ্যেই পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। কিন্তু যে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে, সেখানে অপুর সঙ্গে রয়েছে জয়ের ছবি।

ছবিতে নেই শাকিব খান! যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এছাড়া সূত্রের মতে, অনুষ্ঠানে যাবেন না শাকিব খান। অনুষ্ঠানে শাকিবের উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত করে অপুও কিছু বলতে পারেন নি-শুধু বলেছেন, ‘শাকিব দেশে আছে। ওর আসার কথা রয়েছে।’

ছেলের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে শাকিব-অপুর মান অভিমান । আর এ থেকেই চলচ্চিত্রসংশ্লিষ্টরা ধারণা করছেন তাদর ব্যক্তিগত সম্পর্কের অবস্থা খুবই খারাপ। সেটি এ ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে। অন্যদিকে  ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে শাকিব সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর দুপুরে গুলশানের আজাদ মসজিদে শাকিব খান তাঁর ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এরপর গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন। এতে শাকিব নিজেও উপস্থিত থাকবেন।

কিন্তু এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলছেন, গণমাধ্যমে যে তাদের দাম্পত্য জীবনের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল-সে খবর কী মিথ্যে।

সে সূত্রটি সে সময়কার কথার প্রসঙ্গে দাবি করেন, আর এ অনুষ্ঠানের কোনো খবরও জানেন না শাকিব খান। আর এমন একটি অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে শাকিবের সঙ্গে কোনো আলোচনা করেননি অপু। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেন না। তৃতীয় এক পক্ষের মাধ্যমে তারা যোগাযোগ করে থাকেন। সেটিও অপুর কথায় টের পাওয়া গেছে।

যদিও বিষয়টা এতোদিন ওপেন-সিক্রেট ছিল। ঢালিউডের এ নায়িকা জানান, প্রায় দেড় মাস আগে শাকিব একজনের মাধ্যমে অপুকে জয়ের জন্মদিনের আয়োজন করার কথা বলে। আর  সে অনুযায়ী অপু সব ধরনের প্রস্তুতি নেন।

কিন্তু সপ্তাহখানেক আগে নাকি শাকিব বলেছে, সে জয়ের প্রথম জন্মদিনে দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। অপু যখন এ খবর শুনলেন, তিনি সিদ্বান্ত নেন, শাকিব শাকিবের মত করুক, আমি আমার মতো করেই কিছু একটা করি।

এদিকে কয়েকদিন আগে শাকিবের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে যান অপু, সে সময় তাদের জয়ের জন্মদিনে উপস্থিত থাকার জন্য অনুরোধও করেন তিনি। সে খবর জানিয়ে অপু বলেন,‘ আমার শ্বশুর অসুস্থ। তিনি হয়তো আসতে পারবেন না।

তবে আমি বাকি সবার জন্য অপেক্ষা করব।’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম। আর জন্মদিনের উপহার হিসেবে অপু ছেলের জন্য, কাতার থেকে একটা শেরওয়ানি এনেছেন। আর ছোট্ট একটা সোনার মুকুট উপহার দিবেন জয়কে।

অপুর জয়ের জন্মদিন উপলক্ষ্যে বলেন, এ দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের আর উচ্ছ্বাসের। জয়ই আমার জীবনের সেরা উপহার, সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। তাকে ঘিরে আমার পৃথিবী।ওর কারণে আমার জীবন পূর্ণতা পেয়েছে। আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি।’

২০০৬ সালে অপু-শাকিব ‘কোটি টাকার কাবিন’ ছবিতে জুটি অভিনয়  করেন। প্রথম ছবিতেই বিপুল দর্শকপ্রিয়তা পেয়ে যাওয়ায় এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে যান। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। দীর্ঘদিনের ঘর-সংসারও তাদের।এসময় তাদের পরিবারের সদস্য ছাড়াও এক প্রযোজক উপস্থিত ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিব খানের আনা এক কাজি তাদের বিয়ে নিবন্ধন করেন। মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্তী বিশ্বাস অপুর নাম কাবিননামায় ‘অপু ইসলাম খান’ নামে লিপিবদ্ধ করা হয়। সুদীর্ঘ ৯ বছর সংসার জীবনে শাকিব খানের বাবা হওয়া তথা অপু বিশ্বাসের মা হওয়ার কোনো সংবাদ পায়নি গণমাধ্যম।

তবে গত ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে, এক প্রকার হাটে হাড়ি ভেঙে দেন শাকিব পত্নী অপু। এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরস জাত সন্তানকে।

কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। সেসময় অপু বিশ্বাসের সিজারও করা হয়। আর এতে ৩০ লাখ টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন অপু। –প্রিয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছেলের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে শাকিব-অপুর মান অভিমান

আপডেট টাইম : ০২:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭