ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক বছর আগেই স্বামীর ঘর ছাড়েন স্পর্শিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আপাতত মিডিয়া পাড়া সরগরম মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ডিভোর্সের খবর নিয়ে। গত দুদিন বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রচার হচ্ছে স্বামী রাফসান আহসানের সঙ্গে তার ছাড়াছাড়ির খবর। গত ২১ আগস্ট পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করে আনুষ্ঠানিক ডিভোর্স হলেও স্পর্শিয়া স্বামীর ঘর ছাড়েন প্রায় বছরখানেক আগেই। সম্প্রতি এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।

তিনি বলেন, ‘এক বছর রাফসানের সঙ্গে সংসার করেছি। অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। নভেম্বর থেকে আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই। পরে আলাদা থাকতেও শুরু করি। আসলে আমাদের ডিভোর্স গত বছরই হয়েছে। আগস্টে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো।’

স্পর্শিয়া আরও বলেন, ‘কোনো মেয়েই সংসার ভাঙতে চায় না। সবাই সংসার করতে চায়। তাছাড়া বিচ্ছেদের জন্য অবশ্যই একাধিক কারণ রয়েছে। আমি নির্ধারিত কোনো কারণ উল্লেখ করতে চাই না। রাফসানকে নিয়ে কোনো অভিযোগও করতে চাই না। সত্যিকার অর্থে আমাদের মিল হচ্ছিল না। তাই আগে-ভাগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘ডিভোর্সের কারণ না বলাতে সবাই আমাকে গালি দিচ্ছেন। কারণ জানালে সবাই ঘুরে দাড়িয়ে তাকে গালি দিবেন। দিন শেষে গালিই দিবেন। আমাকেই দেন। আমি ইউসড টু।’

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়ার। ওই বছরই ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের মাধ্যমেই সখ্যতা গড়ে উঠেছিলো রাফসান এবং স্পর্শিয়ার। ধীরে ধীরে সেটি রূপ নেয় বন্ধুত্ব, এরপর প্রেম। তারপর পরিণয়ে। শেষমেষ ডিভোর্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক বছর আগেই স্বামীর ঘর ছাড়েন স্পর্শিয়া

আপডেট টাইম : ০৪:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭