ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষেধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইলিশ সম্পদ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উপকূলীয় নদ-নদীতে ইলিশ ধরা, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করা হল। এ আদেশ অমান্য করলে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষেধ

আপডেট টাইম : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭