ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ওসি বঙ্গবন্ধু বলছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৪০৭ বার

পেশাগত কাজে টাঙ্গাইলের এক ওসিকে খুঁজছিলাম। ওসির নাম জানি, কিন্তু নম্বর জানা ছিল না। আমাদের টাঙ্গাইল প্রতিনিধিকে ফোন দিলাম, জেলার পুলিশ অফিসে ফোন দিলাম। সবাই বলল, উনি আগে অমুক থানার ওসি ছিল, কিন্তু এখন কোথায় আছে, জানিনা। উনার নাম্বার হিসাবে একাধিক নাম্বার পেলাম। সন্ধ্যা হয়ে গেছে। অফিস বন্ধ। তাই একে একে মোবাইল নম্বরগুলোতে ফোন দিচ্ছিলাম। প্রথম নম্বরে ফোন দিতেই ভরাট গলায় সালাম দিয়েই একজন বললেন, “ওসি বঙ্গবন্ধু বলছি… ওসি বঙ্গবন্ধু।” শুনেই আমি থতমত খেয়ে গেলাম, মুহূর্তের মধ্যেই নিজেকে সামাল দিয়ে বললাম, ভাই ওসি বঙ্গবন্ধু? মানে! বুঝলাম না বিষয়টা? আমার পরিচয় দিলাম। ঢাকা থেকে ফোন করেছি আমি, সেটা বললাম! একজন ওসিকে খুঁজছি, তাও বললাম, বিস্ময়ের সাথে জানতে চাইলাম, ওসি বঙ্গবন্ধু মানে কি?
উনি হেসে ফেললেন। প্রথমে আমার সমস্যার সমাধান করলেন, সেই ওসির ব্যক্তিগত নম্বর দিয়ে, যে ওসিকে আমি খুঁজছিলাম। পরে বললেন, বঙ্গবন্ধু সেতুর পাশে থানা হয়েছে, সেই থানার ওসি উনি। তাই ফোন ধরেই মানুষকে সালাম দিয়ে উত্তর দেন, ওসি বঙ্গবন্ধু বলছি। ভাল লাগলো তার উত্তর। বললাম, ভাগ্যবান ওসি, বঙ্গবন্ধুর ওসি! বিশাল ব্যাপার। সাথে সাথে আমার কলিগ বারী ভাইয়ের সঙ্গেও তাকে ফোনে পরিচয় করিয়ে দিলাম। ভাল থাকেন, ওসি বঙ্গবন্ধু। আপনাকে শুভকামনা সবসময়েই!

(শাহিন রহমানের ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ওসি বঙ্গবন্ধু বলছি

আপডেট টাইম : ১১:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫