ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শেরপুরে হতদরিদ্র পরিবারের ছয় বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নবী হোসেন।

সোমবার বিকালে জেলার শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবী হোসেন সদর উপজেলার বাজিতখিলা গ্রামের ধনাঢ্য সৈয়দ আলীর ছেলে। তবে ঘটনা ধামাচাপার চেষ্টায় জড়িত নবী হোসেনের ভাই সাইদুর রহমান ও ভাতিজা রফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছে।

অন্যদিকে একইদিন সকালে জেলা হাসপাতালে ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম নবী হোসেনকে গ্রেপ্তার ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এর মধ্যদিয়ে মামলাটির তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা গ্রামে ছয় বছরের এক শিশুকে স্থানীয় প্রভাবশালী নবী হোসেন চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত এক ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে। ওই সময় নবী পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭