ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গণতন্ত্রবিহীন উন্নয়ন তাজমহলে বন্দি থাকার মত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৪৮২ বার

একটা গল্প বলি। গল্পের পাঁচজন চরিত্র। রাজনীতিবিদ, সাংবাদিক, প্রশাসনের একজন, সাধারণ নাগরিক আর দোকানের মালিক (ব্যবসায়ী)। গল্পের প্রথম পর্বে রাজনীতিবিদ, সাংবাদিক আর সাধারণ নাগরিক চায়ের দোকানে বসে রাজনৈতিক আলাপে মগ্ন। সাংবাদিক আর সাধারণ নাগরিক সেই রাজনীতিবিদকে বেশ বকাঝকা করছে আর বলছে কত খারাপ ওনারা ছিল যখন ক্ষমতা ছিল। আর রাজনীতিবিদ বোঝাতে চেষ্টা করছে বর্তমান অবস্থা কতো ভয়াবহ। দোকানের মালিক তো অনেক খুশি, একের পর এক চা বিস্কুট বিক্রি চলছে। দোকানের মালিক অবশ্য একটু পর পর এসে বলে যায় রাজনীতি বুঝি না, ব্যবসা চলে আমি খুশি ।

গল্পের দ্বিতীয় পর্বে হটাত প্রশাসনের একজন এসে উপস্থিত। এসেই সেই রাজনীতিবিদকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। রাজনীতিবিদ সবাইকে বলল সাহায্যের জন্য কিন্তু কেউ আসল না। সবাই বলল আমরা ঝামেলা নিব কেন। শুধু ব্যবসায়ী কান্না কাটি করল কারণ তার চায়ের কাপ পিরিচ ভেঙ্গে গিয়েছে ।

গল্পের তৃতীয় পর্বে তার পরের দিন আবার আড্ডা। এবার সাংবাদিক আর সাধারণ নাগরিক। চা চলছে ব্যবসায়ীর ব্যবসা হচ্ছে। আগেরদিনের ঘটনাটি পত্রিকাতে এসেছে। আবার সেই প্রশাসনের একজন হাজির, এবার সাংবাদিক সাহেবের পালা। টেনে হিঁচড়ে নিয়ে গেল আর উনি সবাইকে বলল সাহায্যের কথা কিন্তু কেউ আসল না। শুধু ব্যবসায়ী কান্না কাটি করল কারণ তার চায়ের কাপ পিরিচ ভেঙ্গে গিয়েছে ।

চতুর্থ পর্বে প্রশাসনের লোক এসে এবার ব্যবসায়ীকে নিয়ে গেল। এই ব্যবসায়ী নাকি সকল মদদদাতা, ব্যবসাও গেল আর ব্যবসায়ী ও গেল। তারপর সেই সাধারণ নাগরিককেও নিয়ে গেল। নাগরিকের অপরাধ কি? অপরাধ যে নাগরিক সব দেখে ফেলেছে ।

তাই বলি গণতন্ত্রবিহীন উন্নয়ন তাজমহলে বন্দি থাকার মত। (ফেসবুক থেকে)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গণতন্ত্রবিহীন উন্নয়ন তাজমহলে বন্দি থাকার মত

আপডেট টাইম : ১২:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫