ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ক্যান্সার শনাক্ত করবে কলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি কলম তৈরি করেছেন যা সার্জারির সময় মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষকে সনাক্ত করতে সক্ষম। টিউমারকে পুরোপুরি নির্মূল করতে কোন টিস্যুগুলো কাটা উচিত তা দ্রুত নির্ধারণ করার জন্য এই কলম ব্যবহার করা যেতে পারে।

‘মাসস্পেক পেন’ নামে পরিচিত এই যন্ত্রটি অবশ্য এখনও পুরোপুরি তৈরি নয়। এখনও এতে কিছু ত্রুটি রয়েছে। তবে এটি বর্তমানে প্রায় ৯৬ শতাংশ নির্ভুলভাবে ক্যান্সার আক্রান্ত কোষ ও সুস্থ কোষের মধ্যে পার্থক্য করতে পারে।

‘মাসস্পেক পেন’ তৈরির সঙ্গে জড়িত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি চলতি সপ্তাহে ইউরোপের এক বিজ্ঞান সাময়িকীকে জানায়, আগামী বছরের শুরুতে এই কলমটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে।

বর্তমানে এ কাজে একজন সার্জেনকে বিশ্লেষণের জন্য কোষের নমুনা একটি ল্যাবে পাঠাতে হয়। ল্যাবে পরীক্ষার ফল পেতে অনেক সময় লেগে যায়। তবে সার্জারির সময় টিস্যু হিমায়িত করেও বিশ্লেষণ করা যায়, এতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট।

তবে এই কলমটি উদ্ভাবনের ফলে ১০ কিংবা ১৫ মিনিটও নয়, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে। এই ক্ষেত্রে দ্রুততর কিন্তু নির্ভুল টুলস অনুসন্ধানের অভিপ্রায়েই গবেষকরা এই হ্যান্ডহেল্ড কলম তৈরি করেছেন । প্রক্রিয়াটি সম্পন্ন করতে অল্প পরিমাণ পানির প্রয়োজন হয়।

গবেষকরা ২৫ জন ক্যান্সার আক্রান্ত স্তন, ফুসফুস, থাইরয়েড ও ডিম্বাশয়ের টিস্যুর পাশাপাশি ভালো টিস্যুর নমুনা কলম দিয়ে পরীক্ষা করেন। এতে কলমটি (৯৬ শতাংশ সময়) সঠিক ফল দেয়। গবেষকরা ২০১৮ সালেই এটির ব্যবহার শুরু করতে চান।  এখন দেখার কত দ্রুত তাঁরা এর ব্যবহার শুরু করতে পারেন।

দেখুন ভিডিও:

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ক্যান্সার শনাক্ত করবে কলম

আপডেট টাইম : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭