ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বাড়তি নজরদারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৪৫ বার
হাওর বার্তা ডেস্কঃ দেশে কার্যরত ব্যাংকগুলোর শেয়ারে বিনিয়োগ তাদের নির্ধারিত সীমা ছাড়িয়ে যায় কিনা তা খতিয়ে দেখতে নজরদারি বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত কয়েক মাস ধরে পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক বাড়ার প্রেক্ষিতে ব্যাংকগুলো যেন শেয়ারবাজারে তাদের সীমার অতিরিক্ত বিনিয়োগ করতে না পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে ব্যাংকগুলোকে তাদের শেয়ারেবাজারে বিনিয়োগের স্থিতি (এক্সপোজার প্রতিবেদন) প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। যেখানে ব্যাংকগুলোর দৈনিক শেয়ার কেনার তথ্য প্রদান করতে হবে। বর্তমানে ব্যাংকগুলো প্রতি সপ্তাহে শেয়ারে বিনিয়োগের যে প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেয় সেখানে দৈনিক শেয়ার কেনার তথ্য থাকে না। শুধু গ্রস বিনিয়োগের তথ্য থাকে। তবে এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগে দৈনিক শেয়ার কেনার তথ্যও জমা দিতে হবে। পাশাপাশি  এখন থেকে ব্যাংকগুলো প্রতিদিন তাদের সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদেরকে কত টাকা মার্জিন লোন দিচ্ছে তা-ও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকগুলো যেন পুঁজিবাজারে আগ্রাসী বিনিয়োগ করতে না পারে সেজন্যই এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ ২০১০ সালে ব্যাংকগুলোর আগ্রাসী বিনিয়োগের কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলাদেশ ব্যাংক চায়, ব্যাংকগুলো তাদের সীমার মধ্যে থেকে তারা বিনিয়োগ করুক।
প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকগুলো সংশোধিত ব্যাংক কোম্পানি আইন (২০১৩) অনুযায়ী তাদের মূলধনের ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বাড়তি নজরদারি

আপডেট টাইম : ১২:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭