ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শওকত মাহমুদ ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • ৬৪৪ বার

রাজধানীর রমনা থানার দায়ের করা নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার শওকত মাহমুদকেক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তার এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।

এর আগে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

শওকত মাহমুদ ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫