ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিনেত্রী জয়া আহসান আবারো সেরা হলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় সিনেমা ‘বিসর্জন’এর জন্য আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন জয়া আহসান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১৭’-এ পুরস্কার জিতেন তিনি। উৎসবটি ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সেরা ছবির পুরস্কারও জেতে ‘বিসর্জন’।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ মুক্তি পায় সর্বশেষ বৈশাখে। পেয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসা।

এর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার পান জয়া আহসান।

‘বিসর্জন’-এ জয়ার নাম পদ্মা। এ প্রসঙ্গে কিছুদিন আগে তিনি বলেছিলেন, ‘পদ্মার চরিত্রটাই এই ছবির কেন্দ্রবিন্দু। সেটাই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকা এক হিন্দু বিধবা। তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার আলাপ হয় নাসির আলীর

(আবির চ্যাটার্জি)। এবং তাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা তৈরি হয়, সেটা নিয়ে ছবি।’

জয়া অভিনীত কলকাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালোবাসার শহর’ আলোচনার ঝড় তুলেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে জয়ার অন্য ছবি ‘আমি জয় চ্যাটার্জি’। শোনা যাচ্ছে, কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে নির্মিত একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এছাড়া থাকতে পারেন অঞ্জন দত্ত পরিচালিত আরেকটি সিনেমায়।

ঢাকায়ও জয়ার ব্যস্ততা থেমে নেই। তার হাতে আছে খাঁচা, পুত্র, লাল মোরগের ঝুঁটি, পেয়ারার সুবাস, বিউটি সার্কাস ও দেবী। এর মধ্যে কয়েকটি ছবি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অভিনেত্রী জয়া আহসান আবারো সেরা হলেন

আপডেট টাইম : ০৫:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭