ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টায় সাড়ে ৭ লাখ গাছের চারা রোপণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র এক ঘণ্টায় সাড়ে ৭ লাখ গাছের চারা রোপণ করে এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছেন চুয়াডাঙ্গাবাসী। শনিবার গোটা জেলায় চলে গাছ রোপণের মহাযজ্ঞ। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণীর মানুষ নেমেছিলেন গাছ লাগানোর প্রতিযোগিতায়। পরিবেশবিদ আবদুর রাজ্জাক নাছিম বলেন, এত বেশি গাছ লাগানোর নজির বাংলাদেশসহ পৃথিবীর কোনো দেশে আছে কিনা জানা নেই। চুয়াডাঙ্গার এ আয়োজনটিই হতে পারে বিশ্বরেকর্ড। প্রায় একমাস আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার নিজ ফেসবুক আইডিতে জেলার সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। এজন্য তিনি ৯ সেপ্টম্বর দিন ধার্য করেন। গাছ লাগানো কর্মসূচিটি সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় প্রচার-প্রচারণা। একই সঙ্গে জেলার চারটি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে কয়েকটি কমিটি করে দেয়া হয়। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি মহতী এ কাজে সম্পৃক্ত করা হয় ৩৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের। জেলা প্রশাসন সূত্র জানায়, ৯ সেপ্টেম্বরের ডেটলাইন মাথায় রেখে এক সপ্তাহ আগেই প্রতি গ্রামে গাছের চারা পৌঁছে দেয়া হয়। ঘোষণা করা হয়, বিনামূল্যে দেয়া গাছের চারা যে লাগাবে সেই হবে মালিক। জেলার প্রতিটি সড়ক-মহাসড়কসহ সরকারি খাস জমিতেও গাছ লাগানোর নির্দেশ দেয়া হয়।  চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, আমরা জেলা প্রশাসককে ২০ হাজার গাছের চারা দিয়েছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে জানান, গাছগুলো তদারকির জন্য প্রতিটি গ্রামে থাকবেন সরকারি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টায় একযোগে রোপণ করা হয় সাড়ে ৭ লাখ গাছের চারা ও তালবীজ। তিনি আরও বলেন, আমার জীবনে আজকের দিনটি একেবারে অন্য রকম। ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার পর জেলার সাধারণ মানুষ বৃহৎ পরিসরে যে এ কাজটি করবে, আমার কল্পনাতেও ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক ঘণ্টায় সাড়ে ৭ লাখ গাছের চারা রোপণ

আপডেট টাইম : ০১:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭