ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে প্রমাণিত শেখ হাসিনা বিশ্বশান্তির নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিবাদী দর্শন, চেতনা আর মানবতাবাদী পদক্ষেপ সারাবিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, শরণার্থী সমস্যা সমাধানের আলোকবর্তিকা হিসেবে উদ্ভাসিত হয়েছেন তিনি (শেখ হাসিনা)। শান্তিতে নোবেল জয়ীদের ভূমিকা যখন প্রশ্ন বিদ্ধ তখন বিশ্বের মানচিত্রে শান্তির পতাকা হাতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

রোববার বিকেলে যুব জাগরণ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওমর ফারুক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিশ্বব্যাপী রোহিঙ্গাদের নিরাপত্তা ও মিয়ানমারে অধিকারের জন্য সোচ্চার প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টা হয়েছে প্রশংসিত।

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিরাও রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশাংসা করছেন এবং সহযোগিতার কথা বলছেন। রোহিঙ্গাদের আবাস, খাদ্য ও নিরাপত্তা দিয়ে এক অর্থে মুসলিম বিশ্বের নেতৃত্বের পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী। একদিকে তিনি তাদের জীবন বাঁচাতে সব উদ্যোগ গ্রহণ করেছেন। অন্যদিকে বিশ্ব বিবেককে জাগ্রত করেছেন। শেখ হাসিনা আজ বিশ্বে শান্তির বিশ্বনেত্রী হিসেবে আর্বিভূত হয়েছেন। তার শান্তির বারতায় শান্তিতে নোবেল জয়ী আংসান সূচিকে দেখিয়েছেন শান্তির নেতার দায়িত্ব কি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ইস্যুতে প্রমাণিত শেখ হাসিনা বিশ্বশান্তির নেতা

আপডেট টাইম : ১২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭