তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সারাদেশে আইসিটি ডিভিশন থেকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।
বর্তমানে ১ লক্ষ ফ্রিল্যান্সাররা বাংলাদেশে কাজ করছে, যারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে। সিংড়ায় ৩২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ৭০ হাজার শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। সিংড়ায় ১৫ একর জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইনকিউবেশন সেন্টারসহ ৩২৩ কোটি টাকা ব্যায়ে হাইটেক পার্ক নির্মান হতে যাচ্ছে। এতে ২০ হাজার তরুণের কর্মসংস্থান হবে।
তিনি আরও বলেন, সরকার বছরে ৩৮ কোটি বই বিনামূল্য প্রদান করছে। সারাদেশে ২০ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। যারা বিদেশে গিয়ে দেশের সুনাম বয়ে আনছে।
সিংড়ায় ১৬টি কারিগরী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখছে। বাংলাদেশে ৪০ বছরের নিচে জনগোষ্ঠী ৮০ শতাংশ। ১ লক্ষ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৪ কোটি ২৬ লক্ষ শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার। তিনি শিক্ষার্থীদেও পাঠ্যবই এর পাশাপাশি সকল জ্ঞান অর্জন করার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার চলনবিলে ঘরে ঘরে বিদ্যুতায়ন, গ্রামে গ্রামে রাস্তাাঘাট নির্মান করে দিচ্ছে। চলনবিলে শুকনো পা, বর্ষায় নাও, আর এখন চলনবিল আধুনিকতায় রুপ নিয়েছে। চলনবিলবাসী চিকিৎসা সেবা পাচ্ছে, শিক্ষায় এগিয়ে গেছে। চলনবিল এখন শান্তির জনপদ।
প্রতিমন্ত্রী আজ শনিবার সকাল ১১টায় সিংড়া টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আবুবকর সিদ্দিক রকি, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক বকুল হোসেন।
Reporter Name 























