ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে নৈশকোচ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৩০ জন । শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা- মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকারিয়া হোসেন হাওর বার্তাকে  জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে  বিপরিতমুখী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আপডেট টাইম : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭