ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-শুভশ্রীর শুটিংয়ে বাধা দেয়া যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছবির শুটিংয়ে কলাকুশীবদের বাধা দিতে পারবে না কলকাতার সিনে ফেডারেশন (ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া)। এস কে মুভিজের মামলার প্রেক্ষিতে গতকাল অন্তর্বর্তিকালীন নির্দেশে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ নিয়ে খুশি এস কে মুভিজ। বাংলা সিনেমার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিনেমা শিল্পের সঙ্গে জড়িতদের একাংশ।

জুন মাসে লন্ডনে চালবাজ ছবির শুটিং আটকে দেওয়ার অভিযোগ ওঠে সিনে ফেডারেশনের বিরুদ্ধে। মাঝপথে শুটিং বন্ধ করে কার্যত বাধ্য হয়ে কলকাতা ফিরে আসতে হয় প্রযোজক, ছবির কলাকুশীলব ও টেকনিশিয়ানদের। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই) বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তিনি যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন। পালটা দোষারোপ করেন প্রযোজক সংস্থাকে। ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রযোজক সংস্থা। গতকাল ছিল সেই মামলার শুনানি।

শুনানিতে বিচারপতি সৌমেন সেন বলেন, শুটিংয়ে কাজ করার জন্য ফেডারেশন কোনও কলাকুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা সিনেমা শিল্পের ভাবমূর্তি নষ্ট করবে। কোর্টের অনুমতি ছাড়া ফেডারেশন কলাকুশীলবদের বিরুদ্ধে কোনওরকম ব্যব্স্থা নিতে পারবে না। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ফেডারেশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি প্রযোজক সংস্থা। এস কে মুভিজ়ের অশোক ধানুকা জানান, তিনি খুশি। কোর্টে যেতে চাননি। ফেডারেশনের কারণে বাধ্য হয়ে তাঁদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তিনি এরাজ্যের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চান। ফেডারেশনের সঙ্গে আলাপ আলোচনা করতে রাজি আছেন। প্রসঙ্গত, এখন লন্ডনে চলছে চালবাজ ছবির শুটিং। চলতি বছরের ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-শুভশ্রীর শুটিংয়ে বাধা দেয়া যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ

আপডেট টাইম : ০২:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭