ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের বাশাইল লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা পুলিশ ফারির ইন্সপেক্টর জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গির আলম জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই মাক্রোবাসের যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যে কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

আপডেট টাইম : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭