হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপাচার্য কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই সবার সাহায্য কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে এক পরিবার হয়ে আমি কাজ করব। এখানে সব সিদ্ধান্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নেয়া হবে।’
এরপর বেলা পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন উপাচার্য।
সোমবার (৪ সেপ্টেম্বর) অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আবদুল হামিদ।
গত ২৩ মে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় এবং সিনেট-মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Reporter Name 























