হাওর বার্তা ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য ও মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীবুর রহমানের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মেয়ে হাসি আক্তার রিমির সঙ্গে পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়।
সোমবার কনের বাড়িতে বিয়ের সময় দুই পরিবারের সদস্য ও বন্ধু, স্বজনসহ স্থানীয় এমপি ও আওয়ামী লীগের বেশ কজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
সাংবাদিক হাবীব বলেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখলাম। আমাদের দুজনের পথচলা যেন সুন্দর হয়। আমাদের জন্য সবার দোয়া কামনা করছি।
হাবীবুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে বর্তমানে মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এক্সক্লুসিভ ও ব্যতিক্রমী প্রতিবেদন করে ইতিমধ্যে তিনি পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছেন।
১/১১ শেখ হাসিনা মুক্তি আন্দোলনসহ ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন হাবীব। কেন্দ্রীয় ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক, কেন্দ্রীয় সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
হাবীবের নতুন জীবন সঙ্গী হাসি আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর পড়ছেন। ব্যক্তি জীবনে তিনি একজন অ্যাথলেট। বিশ্ববিদ্যালয়ের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের নৃত্যশিল্পী। ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
Reporter Name 























