ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মেলাতে মন্ত্রী এমপিরা ব্যর্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৩৫৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গতিতে কাজ করেন তার সঙ্গে তাল মেলাতে পারছেনা না সরকারের মন্ত্রী-এমপিরা। এ কথা স্বীকার করে নিলেন সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৭ আগষ্ট) বিকেলে সচিবালয়ের বহুমুখী সমবায় সমিতি (লি.) চত্বরে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষ্যে এর আয়োজন করে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদ।

ওবায়দুল কাদের বলেন, গত ৪০ বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচে দক্ষ প্রশাসক। তিনি এই বয়সে যে পরিশ্রম করেন, তার সঙ্গে আমরা কেউ তাল মেলাতে পারছি না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমরা তাল মেলাতে পারতাম, তাহলে জাতি হিসেবে বাংলাদেশের মানুষ আরও এগিয়ে যেত।

শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে টাঙ্গানো বিলবোর্ডগুলোতে নেতাদের নিজেদের বড় বড় ছবি ব্যবহারকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেও উল্লেখ করেন এই মন্ত্রী।

এসব বিলবোর্ড অপসারণে সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনারও ঘোষণা দেন তিনি।

সংগঠনের সভাপতি মো. হাসান ইমামের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মেলাতে মন্ত্রী এমপিরা ব্যর্থ

আপডেট টাইম : ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫