ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অন্যের ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্টা করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৪০৯ বার
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নিজেদের কোনো রাজনীতি নাই। তারা একেক সময় একেক জনের ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বন গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি কখনো তেল গ্যাস কমিটির নেতাদের ঘাড়ে, কখনো তারা ফরহাদ মজাহারের ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্ট করেছে। বিএনপি নেতারা এখন প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্টা করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকার  প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার কোনো চেষ্টা করছে না বরং শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘন করার কারণে প্রধান বিচারপতি নিজেরই পদত্যাগ করা উচিৎ। প্রধান বিচারপতি পদত্যাক করলেই সব কিছুর সুরাহা হয়ে যাবে।
দেশ সাংবিধানিক সঙ্কটের দিকে যাচ্ছে কি-না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সাংবিধানিক সংকট কেনো হবে। দেশে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন কিছুই ঘটেনি।
অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতি তার রায়ের পর্যবেক্ষণে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যে কথা বলেছেন তার মাধ্যমে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছেন কি-না তা ভাববার বিষয়। প্রধান বিচারপতি রায়ের পর্যবেক্ষণে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে  যে কথা বলেছেন তার মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এই কারণে তার পদত্যাগ করা উচিৎ।
তিনি বলেন, বিএনপি নেতারা প্রধান বিচাপতির বক্তব্য নিয়ে যে লাফালাফি করছেন তাদের জেনে রাখা উচিৎ এই প্রধান বিচারপতির রায়েই উল্লেখ আছে জিয়াউর রহমান সামরিক শাসন জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।  তাই ওই সময়ে যে সব আইন হয়েছে সবই অবৈধ। অন্যের ঘাড়ে বসে রাজনীতি না করে বিএনপির উচিৎ নিজেদের ইস্যু নিয়ে রাজনীতি করা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য নবী নেওয়াজ, মোহাম্মদ ইয়াহিয়া এমপি, টিপু সুলতান এমপি, ইয়াছিন আলী এমপি, সংসদীয় কমিটির সচিব মোশতাক আহাম্মেদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাহেদ হোসেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি অন্যের ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্টা করছে

আপডেট টাইম : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭