ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফ্রেঞ্চ লিগের বড় বিজ্ঞাপন এখন নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ এই মুহূর্তে ফ্রেঞ্চ ফুটবল লীগের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার। রেকর্ড পরিমাণ ২২২ মিলিয়ন ইউরোতে গত মাসেই ফ্রেঞ্চ দল প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে বিশ্বব্যাপী সমর্থক বেড়েছে দলটির। আর সেই সঙ্গে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে ফ্রেঞ্চ ফুটবল লীগ। তাই স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগের পর জনপ্রিয়তার পারদ বাড়ছে পিএসজির। সম্প্রতি ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের লেখায় এমন তথ্য উঠে এসেছে।

গোল ডটকমের ফরাসি প্রতিনিধি অ্যাক্সেল অ্যালাগ বলেন, ‘নেইমারের আগমন পিএসজিতে নতুন মাত্রা এনেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানেও। নেইমার আসায় পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ফরাসিরা।’

গোলের বার্সেলোনা প্রতিনিধি ইগনাসি বলেন, ‘ধন্যবাদ পিএসজি। তারা তাদের আর্থিক শক্তির কথা এর আগেই জানান দিয়েছে। নেইমারকে দলে নেয়ার মধ্যদিয়ে পিএসজি এখন সম্ভাব্য সব শিরোপা জয়ের যোগ্য দলই হয়ে উঠেছে। আমি মনে করি, নেইমার আসায় পিএসজির নতুন যুগের সূচনা হয়েছে।’

জার্মান প্রতিনিধি ম্যাক্সিমিলিয়ান স্মেইকেল বলেন,‘নেইমারের চুক্তির মধ্যদিয়ে পিএসজি এবং পুরো ফ্রেঞ্চ লিগ নিয়েই জার্মানদের আগ্রহ এখন তুঙ্গে। এর মাধ্যমে তারা বোঝাতে পেরেছে তারা রিয়াল মাদ্রিদের মতোই জায়ান্ট হতে চায়। যারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে প্রস্তুত। এক অর্থে নেইমার কেবলই একজন খেলোয়াড়, কিন্তু অন্য অর্থে পিএসজি এবং ফ্রেঞ্চ লিগের জন্য সে আরও বেশি কিছু।’

নেইমারের আগমন বদলে দিচ্ছে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বর্তমানকেও। এতদিন ফ্রান্স বা ইউরোপের বাইরের দুনিয়ায় প্যারিস সেন্ট জার্মেইন খুব একটা পরিচিত ক্লাব ছিল না। কিন্তু নেইমারের জন্যই এটি কি এখন সারা দুনিয়ার পরিচিত একটি ক্লাব হয়ে উঠেছে।

নেইমারের জন্য সারা পৃথিবীতেই পিএসজির নাম হয়তো ছড়িয়ে পড়বে। পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্রাজিল ভক্তরা আছেন তারা এখন নেইমারের জন্য পিএসজির খেলা দেখবেন। ‘আর এভাবেই নেইমার হয়ে উঠছেন ফেঞ্চ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফ্রেঞ্চ লিগের বড় বিজ্ঞাপন এখন নেইমার

আপডেট টাইম : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭