ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উদযাপন হতে পারে ২ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৬৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদ দেখা সাপেক্ষ বাংলাদেশে ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে হিসাব মতে ২ সেপ্টেম্বর কোরবানির ঈদ হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমানের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৩ ও ২৪ আগস্ট ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে নির্দেশ দেয়া হয়। পর্যবেক্ষণের তথ্যগুলো টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এ পর্যবেক্ষণ করা হবে ২৩ আগস্ট বুধবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা ৩০ মিনিট থেকে সাতটা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহা উদযাপন হতে পারে ২ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭