ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিডিয়া ছাড়ছেন মিমো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৫০১ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী লামিয়া মিমো রোববার (২০ আগস্ট) সকালে তার ফেসবুকের একটি স্ট্যাটাসে মিডিয়া অঙ্গনে কাজ না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার সব বন্ধু ও অনুসারীকে শুভ সকাল। আমি ঘোষণা করছি যে, মিডিয়াতে আমি আর কাজ করতে চাই না। আমার সুন্দর ক্যারিয়ার গড়তে সহযোগিতার জন্য আমার সকল পরিচালক, প্রযোজক ও সহশিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পেশায় পাশে থাকার জন্য সব সাংবাদিক ভাইকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে।’

এনটিভি আয়োজিত ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লামিয়া মিমো চ্যাম্পিয়ন হন। এর পর থেকে মিডিয়ায় কাজ করতে শুরু করেন তিনি।

নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন মিমো। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘এক জবান’, ‘কিং খান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও ‘মুখোশ মানুষ’ ইত্যাদি। মিমো ঠিক কি কারণে মিডিয়া ছাড়ছেন, সেটি অবশ্য জানা যায়নি।

গত বছর অভিনেত্রী হাসিন রওশনও মিডিয়ায় আর কাজ করবেন না বলে ফেসবুকে ঘোষণা দেন। ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকবেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন তিনি। এর পর থেকে ওই অভিনেত্রীকে আর কোনো নাটক বা টিভি অনুষ্ঠানে দেখা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিডিয়া ছাড়ছেন মিমো

আপডেট টাইম : ০৩:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭