ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে নিবন্ধনের সময় শেষ • হজের কোটা পূরণ, অপেক্ষমাণ থাকতে পারেন ১০ হাজার হজযাত্রী স্থানীয় সরকার নির্বাচনের আভাস, ৪২ প্রতীক চূড়ান্ত মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিকাশ-রবিসহ পাঁচ প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল পানির সংকট নিরসনে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে: মীর হেলাল পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

জনক হত্যার অভিশাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
  • ৪২২ বার

মুষল বৃষ্টির মতো
কোটি মানুষের অশ্রুপাতেও
পিতা হারানোর শোক
শেষ হবে না।
ক্ষোভ ঘৃণা দ্রোহ যতোই জ্বলুক
হত্যাকারীর মৃত্যুদণ্ড হোক
তবু জাতির লজ্জা
কোনোদিন ঘুচবে না।

যে জাতি জনক হত্যার পর
চুপ হয়েছিল;
সেই কৃতঘ্ন জাতির শাপ
মোচন হবে না কোনোদিন।

যে জাতি তার মাটি ও ভাষা নিয়ে
গৌরব করতে শেখেনি;
যে জাতি তার পিতাকে নিয়ে
কুৎসিত প্রশ্ন করে;
যে জাতি ভেতরে ভেতরে
গোপন ঘাতকদল
কোটরে ও জঠরে পোষে;
যে জাতি দ্বিধা ও শঙ্কাহীন
দাঁড়াতে পারে না
সে জাতির অভিশাপ
কোনোদিন ঘুচবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী

জনক হত্যার অভিশাপ

আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫

মুষল বৃষ্টির মতো
কোটি মানুষের অশ্রুপাতেও
পিতা হারানোর শোক
শেষ হবে না।
ক্ষোভ ঘৃণা দ্রোহ যতোই জ্বলুক
হত্যাকারীর মৃত্যুদণ্ড হোক
তবু জাতির লজ্জা
কোনোদিন ঘুচবে না।

যে জাতি জনক হত্যার পর
চুপ হয়েছিল;
সেই কৃতঘ্ন জাতির শাপ
মোচন হবে না কোনোদিন।

যে জাতি তার মাটি ও ভাষা নিয়ে
গৌরব করতে শেখেনি;
যে জাতি তার পিতাকে নিয়ে
কুৎসিত প্রশ্ন করে;
যে জাতি ভেতরে ভেতরে
গোপন ঘাতকদল
কোটরে ও জঠরে পোষে;
যে জাতি দ্বিধা ও শঙ্কাহীন
দাঁড়াতে পারে না
সে জাতির অভিশাপ
কোনোদিন ঘুচবে না।