ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফুসফুসের রোগে মৃত ৩৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে ২০১৫ সালে ফুসফুসের সাধারণ দুই রোগ সিওপিডি ও আজমায় ৩৬ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে ল্যানসেট রেসপাইরেটরি মেডিসিন বিভাগ।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিকস এন্ড ইভালুয়েশন ইনস্টিটিউটের অধ্যাপক থিও ভস এই গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষণার জন্য ১৮৮টি দেশ থেকে ১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

ভস এক বিবৃতিতে বলেন, অ-সংক্রমিত রোগ যেমন ক্যান্সার, বহুমূত্র বা কার্ডিওভাসকুউলারের চেয়ে এসব রোগের প্রতি কম গুরুত্ব দেয়া হয়।

ধূমপান এবং দূষণের কারণে সিওপিডিতে(ক্রনিক অবস্ট্রাক্ট পালমুনারি ডিজিজ) আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ লাখ লোক। অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৪ লাখ লোক। সিওপিডি ফুসফুসের এমন এক অবস্থা যা ব্রংকাইটিসসহ নানা ধরণের শ্বাসকষ্ট তৈরি করে। গবেষণায় দেখা গেছে, অ্যাজমার চেয়ে সিওপিডি আট গুণ বেশি ক্ষতিকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৫ সালে মৃত্যুর কারণ হিসেবে চতুর্থ অবস্থানে ছিল সিওপিডি।

গবেষণায় বলা হয়েছে, সিওপিডি আক্রান্ত শীর্ষ দেশ পাপুয়া নিউগিনি, ভারত, লেসোথো এবং নেপাল। অ্যাজমা আক্রান্ত শীর্ষ দেশ আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রাজাতন্ত্র, ফিজি, কিরিবাতি, লেসোথো, পাপুয়া নিউগিনি এবং সোয়াজিল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফুসফুসের রোগে মৃত ৩৬ লাখ

আপডেট টাইম : ০৭:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭