ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি এখন বিএনপির প্রিয় পাত্র -খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সর্বোচ্চ বিচারলয়ের কাধে ভর করে আবারো এক এগারোর মত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ শুক্রবার দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনীতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ইতিহাসের অপব্যাখ্যা দেয়া হয়েছে। ঠিক সেই মুহুর্তে বিএনপি প্রধান বিচারপতি এবং বিচারালয়ের কাঁধে ভর করে রাজনীতি করার চেষ্টা করছে। বর্তমানে বিএনপির প্রিয় পাত্র হয়ে গেছেন প্রধান বিচারপতি।
বিএনপি মনে করছে প্রধান বিচারপতি এবং বিচারালয় তাদের রক্ষা করবে এবং ক্ষমতা বসিয়ে দেবে।

কামরুল ইসলাম বলেন, বিচারাঙ্গনের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু এটা নিয়ে বিএনপি এবং তথাকথিত ব্যক্তিরা আজকে যেভাবে কথাবার্তা বলছে তা আরও উত্তেজনার সৃষ্টি করছে। এক এগারোর কুশলীরা আবারও সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতি এখন বিএনপির প্রিয় পাত্র -খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭